ঢাকা শেয়ার বাজার

২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার ৮ ফাল্গুন ১৪৩২

ভঙ্গুর অর্থনীতির হাল ধরলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব পেলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবন-এর শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিজয়ী হওয়া আমীর খসরু মাহমুদ চৌধুরীকে নতুন সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ ও বিনিয়োগ স্থবিরতার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় তার অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন…

নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী: শেয়ারবাজারে ফিরছে আস্থার বার্তা

এর আগে ২০০১ সালে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২৫ মার্চ ২০০৪ পর্যন্ত মন্ত্রী ছিলেন। বাণিজ্য ও অর্থনীতি খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অর্থমন্ত্রী হিসেবে তার প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে থাকবে—
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল করা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, রপ্তানি ও শিল্পখাতে গতি ফেরানো,  বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর নীতি গ্রহণ, ঘুমন্ত শেয়ার বাজারকে স্থিতিশীল করা।

বিশ্লেষকদের মতে, সঠিক নীতিনির্ধারণ ও দ্রুত বাস্তবায়নের মাধ্যমে তিনি দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন—এমন প্রত্যাশাই এখন সর্বমহলে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।