অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

ভারতের পঞ্চম কলকাতা আন্তর্জাতিক অণুছবি চলচ্চিত্র উৎসবে জয়দেব বেরা পেলেন অণুছবি জুরি অ্যাওয়ার্ড ২০২৪

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi


গতকাল রবিবার (১৪ই জানুয়ারি) কলকাতার মৌলালী যুব কেন্দ্র হলে কলকাতা আন্তর্জাতিক অণুছবি চলচ্চিত্র উৎসব (KIMFF) এর পক্ষ থেকে অন্যান্য সফল অভিনেতা-অভিনেত্রী, চিত্রপরিচালক ও গল্পকারদের পাশাপাশি ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তরুণ কবি ও লেখক জয়দেব বেরা’কে তাঁর অণু চলচ্চিত্র (Short Film) উপযোগী ‘পূজারিণী’ গল্পের জন্য ‘অণু ছবি জুরি পুরস্কার-২০২৪’ প্রদান করা হয়েছে।

এই ফিল্ম স্টোরিটি প্রকাশিত হয়েছে “চব্বিশের বায়োস্কোপ”-নামক চলচ্চিত্র সংকলনের বইটিতে। এই নিয়ে তিনি দ্বিতীয়বার KIMFF থেকে অ্যাওয়ার্ড পেলেন। এই অভিনব প্রতিভাদীপ্ত ও গৌরবময় সম্মান প্রদানের জন্য জয়দেব বেরা মহাশয় Kolkata International Micro Film Festival (KIMFF)-এর সমস্ত কর্মকর্তাদেরকে এবং বিশেষ করে এই ফেস্টিভ্যালের চেয়ারপার্সন সম্মানীয় নীলাঞ্জন ভৌমিক মহাশয় কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, KIMFF এই ভাবেই সর্বদা নিজের ছন্দে এগিয়ে চলুক।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।