সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে। এতে প্লাবিত হয়েছে এই তিন উপজেলার বেশির ভাগ নিম্নাঞ্চল। অনেক সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
আকস্মিক বন্যায় দুর্ভোগে পড়েছেন এ সকল উপজেলার কয়েক লক্ষ মানুষ। পরিবার পরিজন, গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন তারা।
এদিকে ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সিলেটে সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি তিনটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করছে।
এ নিয়ে সিলেট আবহাওয়া অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত সিলেটে ১৯.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।