এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মাঠে নামছে ভারত ও পাকিস্তান। বড় এই ম্যাচের আগেই দুঃসবাদ পেল বাবর আজমের দল। কিছুদিন আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করা পাকিস্তানের অবনমন হয়েছে। তাদের জায়গাটি দখল করেছে অস্ট্রেলিয়া।
গত আগস্টে আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করে অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষস্থানে উঠেছিল পাকিস্তান। আর নিজেদের জায়গাটি পুনরুদ্ধারে বেশি সময় নেয়নি অজিরা। পরপর দুই ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে মিচেল মার্শের দল।
এ দিকে পাকিস্তানের সামনে আবারও শীর্ষে ওঠার সুযোগ রয়েছে। আজকের ম্যাচে ভারতকে হারাতে পারলে ১২২ রেটিং পয়েন্ট নিয়ে আবার সেরার আসনে উঠতে পারবেন বাবর আজমেরা। বর্তমানে শীর্ষে থাকা অজিদের রেটিং পয়েন্ট ১২১। আর পাকিস্তানের রেটিং পয়েন্ট ১২০।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে ভারত। রোহিত শর্মাদের রেটিং পয়েন্ট ১১৪। এরপরে ১০৬ পয়েন্ট নিয়ে চারে রয়েছে নিউজিল্যান্ড। ৯৯ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে রয়েছে ইংল্যান্ড। ৯২ রেটিং পয়েন্ট নিয়ে সাতে রয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানদের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে ছয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।