আজ রোববার রাতে ভারত থেকে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেয়াঁজ আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ট্রেনের মাধ্যমে এ পেঁয়াজ দেশ আসবে। সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের নবম সভা শেষে আজ রোববার দুপুরে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেন, ৪০ টাকা কেজি দামে এই পেঁয়াজ ওপেন সেলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রি করা হবে। ট্রেনের মাধ্যমে পেঁয়াজের এই চালান দেশে আসবে।
আরও পড়ুন…
প্রবাসী আয় ও রপ্তানি বৃদ্ধিতে অর্থনীতির উন্নতি হয়েছে: আবুল হাসান মাহমুদ আলী
প্রতিমন্ত্রী দাবি করেছেন, গত কয়েক বছরের মধ্যে এ বছর বেশির ভাগ পণ্যের দাম নিম্নমুখী। আন্তর্জাতিক বাজারে চালের দাম ২৫ ভাগ বাড়লেও বাংলাদেশে এক থেকে দুই ভাগ বেড়েছে। সয়াবিন তেলের দামও নিয়ন্ত্রণে আছে।
আহসানুল ইসলাম টিটু বলেন, কোরবানির ঈদ পর্যন্ত তেল ও চিনির মজুত যথেষ্ট আছে। পয়লা বৈশাখ থেকে সরু ও মোটা চাল হিসেবে না জাত অনুযায়ী চাল বিক্রি করা হবে বলেও সভায় জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
এর আগে, গত বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত গৃহীত হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।