অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

মতিন স্পিনিংয়ের বিক্রি বাড়লেও যে কারণে ইপিএস কমেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি(MATINSPIN) গত অর্থবছরে (২০২২২৩) কোম্পানিটির মোট পণ্য বিক্রি বেড়েছে। কিন্তু বিক্রি বাড়লেও বিভিন্ন কারণে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের চেয়ে কমেছে।

গতকাল রবিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত মতিন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর তা প্রকাশ করে কোম্পানিটি।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২২২৩ অর্থবছরের কোম্পানিটি৭৩৪.৩৯কোটি টাকার পণ্য বিক্রি করেছে। আগের বছর বিক্রির পরিমাণ ছিল ৬০০.২৬কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির পণ্য বিক্রি বা রাজস্ব বেড়েছে ১৩৪.১২কোটি টাকা যা শতাংশের দিক দিয়ে ২২.৩৪ শতাংশ। গত বছরের আগস্ট চালু হওয়াকোম্পানির স্পেশাল ইয়ার্ন বা বিশেষ সুতা উৎপাদন ইউনিটের মোট বিক্রি বৃদ্ধিতে বড়ভূমিকা রেখেছে। আলোচিত ইউনিটের দৈনিক সূতা উৎপাদনক্ষমতা মেট্রিক টন।

কিন্তু রাজস্ব আয়ে বড় উল্লম্ফন হলেও নিট মুনাফায় ছিল বিপরীত ধারা। আলোচিত বছরেকোম্পানিটির নিট মুনাফার পরিমাণ ছিল ৪২.৭১ কোটি টাকা, যা আগের বছর ১০৫.১৭টাকা ছিল। আগের বছরের তুলনায় গত বছর মতিন স্পিনিংয়ের নিট মুনাফা কমেছে ৬২.৪৬কোটি টাকা বা ৫৯.৩৯ শতাংশ।

নিট মুনাফা হ্রাস পাওয়ায় শেয়ার প্রতি আয় বা ইপিএসও কমেছে কোম্পানিটির। সর্বশেষবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .৩৮ টাকা আগের বছর শেয়ারপ্রতি ১০.৭৯ টাকা আয় হয়েছিল।

পণ্য বিক্রি বাড়লেও বেশ কিছু কারণে নিট মুনাফা কমেছে। আন্তর্জাতিক বাজারেকাঁচামালের মূল্য বৃদ্ধি, গ্যাসবিদ্যুতের মূল্য বৃদ্ধি, অর্থায়ন ব্যয় বৃদ্ধি ইত্যাদি কারণেআলোচিত বছরে পণ্য বিক্রির ব্যয় ছিল আগের বছরের চেয়ে ২২.৬৩ শতাংশ বেশি।অন্যদিকে বাজারে সূতার দাম কমে যাওয়ায় আগের বছরের চেয়ে ১২.০৯ শতাংশ কম দামে সূতা বিক্রি করতে হয়েছে।

সার্বিকভাবে এই পরিস্থিতিতে না পরলে কোম্পানির মুনাফা বাড়ার পাশাপাশি লভ্যাংশ বাড়ত।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।