অর্থ লিপি

১০ মার্চ ২০২৬ মঙ্গলবার ২৫ ফাল্গুন ১৪৩২

মারা গেলেন চন্দ্রযান-৩ অবতরণের ঘোষণাকারী সেই বিজ্ঞানী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

 

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানী ভালারমাতি মারা গেছেন। চাঁদের বুকে ভারতের চন্দ্রযান-৩ অবতরণের ঘোষণা শোনা যায় তারই কণ্ঠে।

গত ২৩শে অগস্ট ল্যান্ডার বিক্রমের গতি কমানো থেকে পাখির পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ পর্যন্ত চন্দ্রযানের যাবতীয় গতিবিধি এক নাগাড়ে গোটা বিশ্বকে জানিয়েছিলেন ভালারমাতি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরিবার জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ভালারমাতি মারা গেছেন।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে ইসরোর সাবেক পরিচালক পিভি বেঙ্কটাকৃষ্ণন এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘শ্রীহরিকোটায় ইসরোর পরবর্তী মিশনগুলোরর কাউন্টডাউন যখন চলবে, সেই সময় ভালারমাতি ম্যাডামের কণ্ঠ আর শোনা যাবে না। খুবই দুঃখিত। প্রণাম।’

 

ভালারমাতি ১৯৫৯ সালের ৩১শে জুলাই তামিলনাড়ুর আরিয়ালুর গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৮৪ সালে তিনি ইসরোয় যোগ দেন। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম রেডার স্যাটেলাইট (রিস) ২০১২ সালে সফলভাবে উপগ্রহে প্রতিষ্ঠিত হয়। এই অভিযানের তত্ত্বাবধায়ক ছিলেন ভালারমাতি। এ ছাড়াও ইসরোর একাধিক অভিযানে ধারাভাষ্য দিতে শোনা গেছে তাকে।

বিজ্ঞান এবং গবেষণায় বিশেষ অবদানের জন্য তামিলনাড়ু সরকার তাকে আব্দুল কালাম পুরস্কার দেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।