জাহাজ ও সামুদ্রিক পথে পণ্য পরিবহন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মারেস্ক ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলার ভয়ে লোহিত সাগর দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করার ঘোষণা করেছিল। তবে আবারও এ রুট দিয়ে জাহাজ চলাচল শুরু করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, লোহিত সাগর এবং এডেন উপসাগর দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে মারেস্ক। মূলত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলা প্রতিরোধে আন্তর্জাতিক সামরিক অভিযান শুরু করার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে হামলার পর বেশ কয়েকটি জাহাজ সংস্থা লোহিত সাগরের মাধ্যমে চালান বন্ধ করে দিয়েছে। জার্মান শিপিং ফার্ম হ্যাপাগ-লয়েড জানিয়েছে, রুটটি ব্যবহার করা আবার শুরু করার বিষয়ে বুধবার (২৭শে ডিসেম্বর) সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, লোহিত সাগর তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের চালানের পাশাপাশি ভোগ্যপণ্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুট।
এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যে ইসরাইলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। হুতিদের হামলার ভয়ে ইয়েমেনের উপকূলবর্তী সমুদ্রপথ ব্যবহারের বদলে আফ্রিকা ঘুরে জাহাজ চালানোর সিদ্ধান্ত নেয় মারেস্ক। একইসঙ্গে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লোহিত সাগরে নিজেদের জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে মারেস্ক জানিয়েছিল, ১৪ই ডিসেম্বর জিব্রাল্টার জাহাজে প্রায় হামলা হয়েছে। ১৫ই ডিসম্বর আবারও একটি কন্টেইনার জাহাজে হামলা হয়েছে। এসব ঘটনার জেরে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী বাব এল মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী আমাদের সব জাহাজকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যাত্রাবিরতি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
লোহিত সাগরে হামলার পর জাহাজ প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়ে অন্য রুটে পণ্যবাহী জাহাজ পরিচালনা করায় যাত্রাপথ হচ্ছে দীর্ঘ হয়েছে। সেই সঙ্গে বেড়েছে ব্যয়ও। এতে জাহাজ ও সমুদ্রপথে পণ্য পরিবহন খাতের বৃহৎ প্রতিষ্ঠান মারেস্ক ও সিএমএ সিজিএম অতিরিক্ত ভাড়া নির্ধারণ করেছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।