অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

মাস্টারকার্ড বা ভিসা কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করলেই পাওয়া যাবে বোনাস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মাস্টারকার্ড বা ভিসা কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করলেই পাওয়া যাবে বোনাস।ডেবিট কার্ড গ্রাহকদের স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ডিজিটাল লেনদেনে আরও আগ্রহী করে তুলতে নতুন একটি অফার বাজারে নিয়ে এসেছে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ।ব্যাংক থেকে ইস্যু করা মাস্টারকার্ড বা ভিসার নতুন ডেবিট কার্ড বিকাশ অ্যাকাউন্টে সেভ করে প্রথমবার আড়াই হাজার টাকা অ্যাড মানি করলেই পাওয়া যাবে ২০ টাকা ক্যাশব্যাক। নতুন এ অফার চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ বলেছে, বর্তমানে জরুরি কিংবা দৈনন্দিন লেনদেন—যেকোনো প্রয়োজনেই ঘরে বসে বা সুবিধাজনক স্থান থেকে রাত-দিন ২৪ ঘণ্টা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারেন গ্রাহকেরা।বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাড মানি করার পর গ্রাহকেরা সহজেই ক্যাশ আউট থেকে শুরু করে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পরিষেবা বিল পরিশোধ, অফলাইন বা অনলাইন কেনাকাটার বিল পরিশোধ, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি প্রদান, বাস-ট্রেন বিমানের টিকিট ক্রয়, বিভিন্ন ধরনের সরকারি মাশুল পরিশোধ, সেভিংস ও ইনস্যুরেন্সসহ অসংখ্য সেবা নিতে পারছেন।

জরুরি নগদ টাকার প্রয়োজন মেটাতে গ্রাহকের জন্য এখন সহজ সমাধান দিচ্ছে কার্ড থেকে বিকাশে টাকা আনার পদ্ধতি। এর মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে থাকা ৩ লাখ ৩০ হাজার এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করা যায়। পাশাপাশি, কার্ডটি সেভ করার পর নিয়মিত চলা বিভিন্ন ক্যাম্পেইনের আওতায় অ্যাড মানি করে গ্রাহকেরা পেতে পারেন বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাকও।

বিকাশ অ্যাকাউন্টে ডেবিট কার্ড সেভ করে অ্যাড মানি করার তিন কার্যদিবসের মধ্যেই গ্রাহক ক্যাশব্যাক পেয়ে যাবেন। যেসব গ্রাহক আগে কখনো ভিসা বা মাস্টারকার্ড বিকাশ অ্যাকাউন্টে সেভ করে অ্যাড মানি করেননি, শুধু তাঁদের জন্যই অফারটি প্রযোজ্য হবে। আর অফার চলাকালে একজন গ্রাহক একবারই বোনাস পাবেন বলে জানিয়েছে বিকাশ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।