দেশের বেশ পুরানো ও স্বনামধন্য সুপারশপ কোম্পানি ‘মীনা বাজার’। এবার রাজধানীর মিরপুরের রূপনগরে দেশের এই স্বনামধন্য সুপারশপ ব্র্যান্ড মীনা বাজারের ৩৫তম আউটলেট চালু হয়েছে।
গত বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) ২৭ক, প্লট-৯, রূপনগর সি/এ, মিরপুরে ৪ হাজার ২৫৫ স্কয়ার ফিট জায়গা নিয়ে আউটলেটটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মীনা বাজারের এই আউটলেট উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির এক্সপ্যানশন, ব্র্যান্ড অ্যান্ড অনলাইন সিওও আহমেদ শোয়েব ইকবাল এবং অপারেশনস ও সাপ্লাই চেইন সিওও শামীম আহমেদ জায়গীরদার।
জেমকন গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান মীনাবাজার দীর্ঘ ২১ বছর ধরে প্রায় সহস্রাধিক গুণগতমানের পণ্য সরবরাহের মাধ্যমে উন্নতমানের গ্রাহকসেবা নিশ্চিত করে আসছে। বর্তমানে ৩৪টি আউটলেট থেকে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে লক্ষাধিক গ্রাহক মীনা বাজারের নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করছেন। রূপনগরের আউটলেটটিও তার ব্যতিক্রম হবে না। নিত্য প্রয়োজনীয় সব গ্রোসারি পণ্য এখন খুব সহজে একই ছাদের নিচে সাশ্রয়ীমূল্যে উপভোগ করবেন স্থানীয় ক্রেতারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মীনা বাজারের নতুন এই আউটলেট নিত্যপ্রয়োজনীয় পণ্যে বাজারসেরা দাম নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। রূপনগর ও এর আশেপাশের এলাকার গ্রাহকরা মীনা বাজারের হটলাইন নম্বরে ফোন করে অর্ডার করলেই এই আউটলেট থেকে হোম ডেলিভারি সুবিধা পাবেন। এছাড়াও গ্রাহকরা মীনা বাজারের এই লিংকে থেকে অনলাইন শপিং করতে পারেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।