গত ২৯শে অক্টোবর ২০২১ সালে ব্যাঙ্গালোরের জনপ্রিয় অভিনেতা, সঙ্গীত শিল্পী এবং টেলিভিশন প্রেজেন্টার পুনীথ রাজকুমার মাত্র ৪৬ বছর বয়সে মারা যান। প্রখ্যাত কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. দেবী শেঠি একটি বিস্তারিত বিবৃতি দিয়েছিলেন।
গত কয়েক বছরে কিছু সেলিব্রিটিকে চিরতরে হারিয়েছি। তারা চল্লিশের ঘরে ছিলেন এবং “শারীরিকভাবে ফিট'” থাকার অতিরিক্ত চেষ্টার কারণে মারা গেছেন।
দুর্ভাগ্য হলো তারা শুধু দেখতেই ছিলেন সুঠাম, সিক্স প্যাকওয়ালা। পুনীথও সে তালিকায় যুক্ত হলেন। জীবনে যা কিছু হোক – সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মধ্যপন্থা “জিরো ফিগার” বা একশোর বাড়াবাড়ি কোনোটাই ঠিক না।
প্রতিদিন মাঝারি পরিমান ব্যায়াম দরকার- ২০ মিনিট মত। সবকিছুই খেতে হবে, কোনো বিষাক্ততা অপসারণের দরকার নেই (no detoxification), কোনো কিটো মটো ডায়েট দরকার নেই, আপনার পূর্বসূরীরা যা খেতেন, সব খান, আপনার শহরে পাওয়া যায় এমন সব স্থানীয় এবং মৌসুমি খাবার, তবে অল্প পরিমানে।
বিদেশি কিউই ফল, ক্যাল বা জলপাই তেলের দরকার নেই। ৭ ঘন্টার নিবিড় ঘুম চাই, শরীরের চাহিদা পূরণ প্রয়োজন তবে সেটা স্টেরয়েড বা ক্ষমতাবর্ধক ড্রাগের মাধ্যমে হওয়া চলবে না।
বেড়ে ওঠার সময় যা খেয়েছেন, সবই খান, তবে অল্প পরিমাণে। বিশ/ তিরিশ মিনিট হালকা ব্যায়াম করুন আর একটু হাঁটুন নিয়মমত আর সাপ্লিমেন্ট খাওয়া বাদ দিন। ( যারা একান্ত সূরাসক্ত, সপ্তাহে নিন সর্বোচ্চ দু’পেগ, যারা ধূমপান ছাড়তে পারছেনই না , তাদের জন্য দিনে সর্বোচ্চ দুটির বেশি না! )
আপনারা কি বুঝতে পারছেন আমার বার্তা?
কিছুই না, শুধু মধ্যপন্হা।
দিনে কিছু সময়ের নীরব ধ্যান যোগ করুন রুটিনে। খুব জরুরি হলো- শরীরকে শোনা আর গুরুত্ব দেয়া।
৪০ এর পর বেশ কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন শুরু হয়, ৫০ এর পর আরো বেশি, ৬০ এর পর শরীর শিথিল হতে থাকে, ৭০ এর পর বন্ধ হতে থাকে, ৮০ এর পর প্রতিটি বছর হলো বোনাস।
তাই ৬০ মানে নতুন করে ৪০ বা বয়স হলো শুধুই একটি সংখ্যা – এসব কথা বলা বন্ধ করুন। এগুলো ঠিক কথা নয়। ৪০ বা ৫০ পরবর্তী সময়ে আপনার স্বাস্থ্য অটুট থাকলে কৃতজ্ঞতা অনুভব করুন, কিন্ত কাজের গতি একটু কমান যাতে হৃৎপিন্ডের গতি বহাল থাকে।
দয়া করে বোঝার চেষ্টা করুন – অবসরের সময় নির্ধারণের যৌক্তিক কারণ আছে। একসময় আপনার শরীর আর মন যে চাপ বইতে পারতো এখন আর ততটা পারবে না। বাহ্যত চমৎকার আছেন, ধন্যবাদ আপনার “জিন” কে (genes), কিন্ত অঙ্গপ্রত্যঙ্গের (organs) অভ্যন্তরীণ ক্ষয় তো হচ্ছেই।
সুখী সুন্দর হোন, বাহ্যিক ভাবে নয়, অন্তর্গত ভাবেও।”
সারকথা হলো ৬টি নির্দেশনা :
২০ মিনিট হালকা ব্যায়াম
নিয়মিত নিয়মমত হাঁটা
সাত ঘন্টা নিবিড় ঘুম
কিছু সময় একাকী ধ্যান
সব খাবারই খাওয়া – কম পরিমানে
শরীরের কথা শোনা ও সে অনুযায়ী ব্যবস্থা নেয়া।
মূল রচনা: অধ্যাপক ডঃ দেবী শেঠি।
সংগ্রহ: জনাব নুরুর আনোয়ার ও প্রফেসর সবিতা বিশ্বাস।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।