বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার মুখোমুখি হয়েছে। কোস্টারিকার বিপক্ষে প্রথম হাফেই এক গোল হজম কর বিরতিতে যায়।
আজ বুধবার (২৭শে মার্চ) ম্যাচের ৩৪ মিনিটে কোস্টারিকার হয়ে গোল করেন ম্যানফ্রেড উগালদে। যদিও ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে যায় কোস্টারিকা।
আর্জেন্টিনা সবচেয়ে বড় সুযোগ পায় ম্যাচের ২১ মিনিটে। লো সেলসো ও ডি মারিয়ার বোঝাপড়ায় ডি বক্সে ঢুকে শট নেন সেলসো। তবে তা দারুণভাবে ঠেকিয়ে দেন কোস্টারিকার গোলরক্ষক নাভাস।
কোস্টারিকা তেমন সুযোগ তৈরি করতে না পারলেও, কয়েকটি সুযোগেই বাজিমাত করে তারা। বল দখলেও আর্জেন্টিনা থেকে বেশ পিছিয়ে তারা।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ৩ গোল করে ম্যাচে জয় লাভ করে আর্জেন্টিনা। গোল করেছেন ডি মারিয়া ম্যাচের ৫২ মিনিটে, ও এলিস্টার গোল করেছেন ম্যাচের ৫৬ মিনিটে। ম্যাচের ৭৭ মিনিটে জালে বল জড়ান বদলি খেলোয়াড় হিসেবে লাউতারো মার্টিনেজ।
এদিকে কোস্টারিকার বিপক্ষে একাদশে বড় পরিবর্তন এনেছেন কোচ স্ক্যালোনি। প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে নেমেছেন ওয়াল্টার বেনিতেজ। এছাড়াও, প্রথমবার আর্জেন্টিনা শুরুর একাদশে জায়গা পেয়েছেন উইঙ্গার গারনাচো।
এছাড়াও, পরিবর্তন আছে ডিফেন্স, মিডফিল্ড ও আক্রমণভাগে। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘদিন গোল না পাওয়া লাউতারো মার্টিনেজের বদলে একদশে জায়গা পেয়েছেন ম্যানসিটির তারকা জুলিয়ান আলভারেজ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।