অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

মেসির ট্রান্সফারের সময়ে কথা বলা গোলকিপারের চুক্তি বাতিল মায়ামির

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইন্টার মায়ামির কর্মকর্তারা জুন মাসে যখন লিওনেল মেসির চুক্তি নিয়ে ব্যস্ত, সেই সময় ইএসপিএনের সঙ্গে কথা বলেছিলেন দলটির গোলকিপার নিক মার্সম্যান। ইএসপিএন ফুটবল ডাচ গোলকিপারকে প্রশ্ন করেছিল মেসির মায়ামিতে নাম লেখানোর বিষয় নিয়ে।

মার্সম্যান তখন খারাপ কিছু বলেননি। শুধু বলেছিলেন, মেসির মতো একজন মহাতারকাকে দলে ভেড়ানোর মতো অবকাঠামো ইন্টার মায়ামির এখনো নেই। এটাকে হয়তো ভালোভাবে নিতে পারেনি মায়ামি কর্তৃপক্ষ। আর না হলে এমন কথা বলার মাসখানেকের মধ্যে মার্সম্যানের সঙ্গে চুক্তি বাতিল করবে কেন তারা!

 

ইএসপিএনকে সেই সময় মার্সম্যান যে কথাগুলো বলেছিলেন, তা এ রকম, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ক্লাব এখনো মেসির আগমনের জন্য প্রস্তুত নয়। আমাদের স্টেডিয়াম অস্থায়ী, মানুষ মাঠে চলে আসে। কোনো ফটক নেই। আমরা নিরাপত্তা ছাড়াই স্টেডিয়াম থেকে বের হই। আমি মনে করি তারা (মায়ামি) এখনো প্রস্তুত নয়। কিন্তু আমরা আশা করছি, সে আসবে।’

৩২ বছর বয়সী ডাচ গোলকিপার মার্সম্যান মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছিলেন ২০২১ সালে। ফেইনুর্ড থেকে মায়ামিতে নাম লেখানোর পর যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৯টি ম্যাচ খেলেছেন মার্সম্যান।

 

মার্সম্যানের ওই কথা অবশ্য মেসির সঙ্গে মায়ামির চুক্তিতে কোনো প্রভাব ফেলতে পারেনি। পিএসজিতে মুক্ত খেলোয়াড় হয়ে যাওয়া মেসির সঙ্গে আড়াই বছরের জন্য জুলাই মাসে চুক্তি করেছে তারা। জুলাই মাসের ২১ তারিখ লিগস কাপের গ্রুপ পর্বে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির অভিষেক হয়েছে।

অভিষেক ম্যাচে যোগ করা সময়ে গোল করে দলকে জয় এনে দেন মেসি। লিগস কাপের পরের তিন ম্যাচেও দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। তিন ম্যাচেই করেছেন জোড়া গোল। গতকাল এফসি ডালাসকে টাইব্রেকারে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে মায়ামি। মেজর লিগ সকারে এখনো কোনো ম্যাচ খেলেননি মেসি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।