অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

মেসির সঙ্গে খেলতে বেশি টাকা ফিরিয়ে মায়ামিতে আলবা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বার্সেলোনার সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে, জর্দি আলবা বেশ কয়েকটি লোভনীয় প্রস্তাব পান। কিন্তু জানতে পারেন সার্জিও বুশকেটস ও লিওনেল মেসি যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। আমেরিকান ক্লাবটিও আগ্রহ প্রকাশ করলে আর দেরি করেননি। এমনকি বেশ কয়েকটি বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, শুধু মেসির সঙ্গে একই ক্লাবে খেলবেন বলে।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পা রাখেন বুশকেটস ও মেসি। তাদের সাবেক সতীর্থ আলবা বেশ পরেই এসেছেন। নতুন করে বাবা হয়েছেন তিনি। এজন্য তার পরিচয় পর্ব পিছিয়ে যায়।

মঙ্গলবার সাবেক বার্সা ডিফেন্ডারকে ভক্ত-সমর্থকদের সামনে উপস্থাপন করে মায়ামি। সেখানেই তিনি জানান, কেন এমএলস ক্লাবকে বেছে নিয়েছেন। মেসি তো বড় কারণ বটেই, পাশাপাশি মায়ামি যে গুরুত্ব দেখিয়েছে, সেটাও মুগ্ধ করেছে আলবাকে।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আনভেইলিং সেরেমনিতে আলবা বলেন, ‘আমার কাছে আরও বেশি টাকার প্রস্তাব এসেছিল, কিন্তু আমার জন্য অগ্রাধিকার হলো কারও কাছে গুরুত্বপূর্ণ অনুভব করা। আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এই ক্লাব আমাকে পেতে সর্বোচ্চ চেষ্টা করেছিল।’

মেসি ও বুশকেটসের সঙ্গে আবার মিলিত হওয়ায় খুশি এই ডিফেন্ডার, ‘লিও ও বুসির সঙ্গে ইন্টার মায়ামিতে ফের মিলিত হওয়ায় আমি খুব খুশি। শুধু আমরা তিনজনই নয়, এখানকার প্রত্যেক খেলোয়াড় খুব ভালো, যারা আমাদের সব খেলা জেতাতে সহায়তা করবে।

আমরা টাটাকে (জেরার্ডো মার্টিনো) জানি, তিনি আমাদের জানেন, আমি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলোয়াড়, এই প্রজেক্ট আমার জানা। এজন্যই এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখানে এসেছি কেবল তিন-চার দিন হলো। কিন্তু মনে হচ্ছে জীবনভর এখানে আছি।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।