বার্সেলোনা ছেড়ে ইন্টার মায়ামিতে সার্জিও বুশকেটস যোগ দিচ্ছেন পুরোনো খবর। রবিবার আনুষ্ঠানিকভাবে এমএলএস ক্লাবে যোগ দিলেন তিনি। তার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত।

শৈশবের ক্লাব বার্সায় ১৮ বছরের শিরোপাসমৃদ্ধ ক্যারিয়ার পার করে আমেরিকায় পা রাখলেন বুশকেটস। তিনি বলেন, ‘আমি এই নতুন চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছি। এই ক্লাবের সাফল্য ক্ষুধা মেটাতে অবদান রাখতে পারবো আশা করি।’

মায়ামির মালিক হোর্হে মাস বলেন, ‘বুশকেটসকে স্বাগত জানাই। প্রথম দিন থেকে আমরা সেরা খেলোয়াড়দের আনার চেষ্টা করেছি। বুশকেটসের সাফল্য নিয়ে বলার কিছু নেই।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।