ঢাকা শেয়ার বাজার

২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার ১৫ ফাল্গুন ১৪৩২

মেসি ও সুয়ারেসের মায়ামি এবার হেরে গেল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

মেসি ও সুয়ারেজ বার্সেলোনার সেই জাদুকরি জুটি নতুন ক্লাবে সঙ্গী হওয়ার পর ঝলক তুলতে পারেনি এখনও। তাদের ক্লাবও মাঠে নিজেদের মেলে ধরতে পারেনি স্বরূপে। প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে তাই টানা দুই ম্যাচে গোলশূন্য লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের ইন্টার মায়ামি। আগের ম্যাচে তবু ড্র করতে পেরেছিল তারা। এবার মাঠ ছাড়তে হয়েছে হারেই।

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে সোমবার রাতে এফসি ডালাসের কাছে ১-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ম্যাচের তৃতীয় মিনিটেই গোলটি করেন ডালাসের কলম্বিয়ান ফরোয়ার্ড হেসুস ফেরেইরা।

প্রথমার্ধে দুবার গোলে শট নেন সুয়ারেস। একটি রক্ষা করেন ডালাসের গোলরক্ষক, আরেকটি চলে যায় বাইরে দিয়ে। দ্বিতীয়ার্ধে জুটি জমিয়ে তোলার চেষ্টা করছিলেন মেসি ও সুয়ারেস। তবে মিনিট বিশেক পরই দুজনকে তুলে নেন কোচ।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।