ফুটবল যাদুকর লিওনেল মেসি চোটের কারণে কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি । কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খেললেও ছন্দে ছিলেন না তিনি। টাইব্রেকারেও গোল করতে ব্যর্থ হন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই সুপারস্টার ফুটবলার।
সেমিফাইনালে কানাডার বিপক্ষে শুরু থেকে মেসি খেলবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা। তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
তিনি জানিয়েছেন, ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু থেকেই খেলবেন মেসি।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মেসি ভালো আছে। ইকুয়েডরের বিপক্ষের ম্যাচটি সে কোনো অস্বস্তি অনুভব করা ছাড়াই শেষ করেছিল। আগামীকালও সে ম্যাচের শুরু থেকে খেলবে। খুব সম্ভবত মেসি ও ডি মারিয়া একসঙ্গে খেলবে।’
আগামীকাল বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সকাল ৬টায় শুরু হবে কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কানাডা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।