অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

মোট মুনাফার কমপক্ষে ৩০% লভ্যাংশ দেওয়ার বিধান থাকলেও বেশিরভাগ কোম্পানি তা ও দিচ্ছে না

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যে কোন কোম্পানির মুনাফার কমপক্ষে ৩০% শেয়ারহোল্ডারদের দেওয়ার বিধান থাকলেও বেশিরভাগ কোম্পানি তা দিচ্ছেনা। ১০% ট্যাক্স দিয়ে মুনাফা কম বন্টন করে সেই টাকা নিজেরা ভক্ষন করছে।এভাবে আর কত ঠকাবে শেয়ারহোল্ডারদের।

উল্লেখ্য শেয়ার বাজারের  মাধ্যমে টাকা তুলে কোম্পানিগুলি বড় হলেও যাদের মাধ্যমে কোম্পানি বড় হয় তাদের প্রাপ্য দিচ্ছেনা কোম্পানিগুলি নিজেদের সুবিধার জন্যে ১০% বাড়তি কর দিয়ে মুনাফাগুলি ভক্ষন করছেন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলি।

২০১৯২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে।

তবে যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে।

আর এই সুগোগটি নিচ্ছে তালিকাভুক্ত কোম্পানিগুলি। সম্প্রতি বেশ কিছু কোম্পানি তাদের মুনাফার নিয়ম অনুযায়ী ৩০% বন্টন করার কথা থাকলেও পরিচালনা পর্ষদ ২০২২২৩ অর্থবছরের ব্যবসায় মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে।যার ফলে কোম্পানি গুলি ব্যাপকভাবে লাভবান হলেও বঞ্চিত হচ্ছেন সাধারণ শেয়ারহোল্ডারগন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।