অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

‘মোদির পায়ের নিচের মাটি যাচ্ছে সরে! জয়ের আশা ক্ষীণ’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

‘আব কি বার, ৪০০ পার’ স্লোগান দিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেছিলেন, তাঁর দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবার ৪০০টির বেশি আসনে জয়লাভ করবে। এমনকি গত ১ জুন ভোটগ্রহণ শেষ হওয়ার পর যখন বুথফেরত জরিপের ফল আসতে শুরু করে, তখন সেই ফলেও দেখা গেছে, ৪০০ টির বেশি আসনে জিততে যাচ্ছে এনডিএ।

কিন্তু আজ মঙ্গলবার (৪ জুন) সকাল ৮ টা থেকে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে চূড়ান্ত ভোট গণনা শুরু হওয়ার পর থেকে সময় যত গড়াচ্ছে, এনডিএ ও ইন্ডিয়া জোটের মধ্যে ব্যবধান তত কমছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দিল্লি প্রতিবেদক সৌতিক বিশ্বাস বলেন, সময় যত গড়াচ্ছে, মোদির বিজেপির ভূমিধস জয়ের সম্ভাবনা তত ক্ষীণ হয়ে আসছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, এনডিএ ২৯৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২২৯টি আসনে। অন্যান্য দল এগিয়ে ১৮টি আসনে।

ভোট গণনার প্রাথমিক এই ফল বলছে, দুই জোটের মধ্যে আসনের ব্যবধান মাত্র ৬০ থেকে ৭০টি। অর্থাৎ যে বিপুল ব্যবধানে ভূমিধস বিজয়ের আশা করেছিল বিজেপি, তা ঘটার সম্ভাবনা কম বলে মনে করেন সৌতিক বিশ্বাস।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভারতজুড়ে একযোগে কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। ভোট গণনা উপলক্ষে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সোমবার রাত থেকেই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যেসব এলাকায় কেন্দ্র রয়েছে তার আশপাশে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। শেষ হয়েছে ১ জুন। দেড় মাসব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।