অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

মৌলভিত্তির কোম্পানির শেয়ারের চাহিদা বাড়াতে বাজারের প্রতি আকৃষ্ট হচ্ছেন বিনিয়োগকারীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রবিবার, ৩ আগস্ট দেশের শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় উত্থান হয়েছে। আজ  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ১৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি এক্সচেঞ্জটির সার্বিক সূচক ডিএসইএক্স ১০ মাসের মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৫৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সার্বিক বাজার বিশ্লেষণে দেখা যায় আজ লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইএক্স সূচক ৯২.৭২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৩৩ পয়েন্ট। নির্বাচিত ভাল কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩৬.১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১১৪ পয়েন্ট। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ২২.৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৭১ পয়েন্ট।

আজ সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মা ও বিএসআরএম লিমিটেডের শেয়ার।

আজ ডিএসইতে  ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত ছিল ৫৮টির বাজারদর।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কহার প্রত্যাশার চেয়ে কম হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তাদের সক্রিয় অংশগ্রহণের ফলে বাজারে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, আজ ডিএসইর মোট লেনদেনের ২৬ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ৩ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১১ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। খাদ্য ও আনুষঙ্গিক খাত ৭ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ স্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা জ্বালানি ও বিদ্যুৎ খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ১ শতাংশ।

আজ ডিএসইতে একটি খাত বাদে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। এছাড়া সিরামিক খাতে ২ দশমিক ৯, তথ্যপ্রযুক্তি খাতে ২ দশমিক ৮ ও সিমেন্ট খাতে ২ দশমিক ৬ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে সাধারণ বীমা খাতে দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স আজ ১৭২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ২৭০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৬১টির আর অপরিবর্তিত ছিল ২৭টির বাজারদর।

আজ সিএসইতে ২০ কোটি ১০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১১ কোটি ৮০ লাখ টাকা।

বাজার বিশ্লেষকগন ধারণা পোষণ করছেন বাজারে মৌলভিত্তির কোম্পানির শেয়ারের চাহিদা বাড়াতে বাজারের প্রতি আকৃষ্ট হচ্ছেন বিনিয়োগকারীরা,এ ধারা অব্যাহত থাকলে ধাপে ধাপে দেশের শেয়ার বাজার অনন্য উচ্চতায় যাবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।