শনিবার মস্কোগামী একটি বিমান আফগানিস্তানের বদখসানে ভেঙে পড়েছে বলে জানিয়েছে তালিবান প্রশাসন। এখনও হতাহতের কোনও খবর মেলেনি।
প্রথমে তালিবান প্রশাসনের একটি সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যম জানায় দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ভারতের। এর কিছু ক্ষণ পর ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানায় বিমানটি এ দেশের নয়, মরক্কোর।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সকালে একটি বিমান মস্কো যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। বদখসান প্রদেশে ওই বিপর্যয়ের খবর প্রথমে দেয় তালিবান প্রশাসন। সংশ্লিষ্ট অঞ্চলের তথ্য দফতরের প্রধান জাবিহুল্লাহ আমিরি বলেন, ‘‘বিমান দুর্ঘটনায় পড়ার খবর সত্যি। কিন্তু ঠিক কোন জায়গায় সেটি দুর্ঘটনায় পড়েছে, তা এখনও জানা যায়নি। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি দল পাঠিয়েছি। তারা এখনও পৌঁছয়নি।’’ উল্লেখ্য, বদখসান প্রদেশ হল চিন, তাজাকিস্তান এবং পাকিস্তানের সীমান্ত এলাকা। তাই ঠিক কোন দেশের মধ্যে উড়ানটি ভেঙেছে, তা নিয়ে ধন্দ রয়েছে। পাশাপাশি, দুর্ঘটনায় হতাহতের কোনও খবর এখনও মেলেনি।
বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার প্রায় সঙ্গে সঙ্গে ভারত সরকারের তরফে নিশ্চিত করা হয় যে, দুর্ঘটনাগ্রস্ত বিমান এ দেশের নয়। আফগানিস্তানের বিভিন্ন প্রতিবেদনের তথ্য অস্বীকার করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে সমাজমাধ্যমে লেখা হয়, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে কিছু ক্ষণ আগে আফগানিস্তানে দুর্ঘটনায় পড়া বিমানটি ভারতের নয়। এটি মরক্কোর একটি বিমান।’’
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।