আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শিল্প কারখানার কর্মীদের বেতন–বোনাস দেওয়ার সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় আজ শনিবার ও আগামীকাল রবিবার দুইদিন ব্যাংক খোলা থাকবে। তবে পূর্ণ–দিবসের বদলে এ দুইদিন সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলবে নির্ধারিত সময়ে।
ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত শাখার অফিস সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১ টা পর্যন্ত।। ব্যাংকগুলির অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (৫ এপ্রিল ) ব্যাংক খোলা ছিল।