দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের (ROBI)আগামীকাল (১৯শে মার্চ) রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস থেকে ফ্লোর প্রাইজ উঠে গিয়ে স্বাভাবিক লেনদেনে ফিরবে।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত (৬ই ফেব্রুয়ারি) নির্দেশনা মোতাবেক রবি আজিয়াটা শেয়ারের উপর থেকে তাদের পরবর্তী রেকর্ড তারিখের পরদিন থেকে ফ্লোর উঠে যাবে।
সেই নির্দেশনা মোতাবেক রবি আজিয়াটা লিমিটেডের (ROBI) আগামীকাল মঙ্গলবার (১৯শে মার্চ) থেকে শেয়ারে ফ্লোর প্রাইস থাকবে না এবং নিয়ম অনুযায়ী সার্কিট ব্রেকারের উপরের সীমা এবং নিম্ন সীমা প্রযোজ্য হবে।
অর্থাৎ কোম্পানিটির ফ্লোর প্রাইজ ৩০ টাকা, আগামীকাল কোম্পানিটি ২৭ টাকা পর্যন্ত দাম কমতে পারবে এবং ৩৩ টাকা পর্যন্ত দাম বাড়তে পারবে।
উল্লেখ্য, কোম্পানিটি গত অর্থবছরে শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।