শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড (ROBI)চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৫ – জুন ২৫) ও (জানুয়ারি ২৫ – জুন২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ২৮ ই জুলাই ২০২৫ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৫ –জুন ২৫) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৪৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.২১ টাকা।গত ৩ মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে ১৩৩ শতাংশ।
অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৫ – জুন ২৫) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ০.৭৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৪১ টাকা।গত ৬মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে ৭৮ শতাংশ।
গত ৩০ শে জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ(NOCFPS) হয়েছে ৪.৪৮ টাকা, যা আগের বছরে ছিল ৪.৪৫ টাকা।
গত ৩০ শে জুন ২০২৫ তারিখে কোম্পানিটির । শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১২.৩১ টাকা। যা আগে ছিল ১২.১৭ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।