অর্থ লিপি

১০ মার্চ ২০২৬ মঙ্গলবার ২৫ ফাল্গুন ১৪৩২

রমজানে বাকিতে পণ্য আমদানির সুযোগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কেন্দ্রীয় ব্যাংক এলসি খোলায় নগদ মার্জিন জমার শর্ত শিথিলের পর এবার ৯০ দিনের বাকিতে রোজার পণ্য আমদানির সুযোগ দিল। বাজার স্বাভাবিক রাখতে এখন থেকে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মোটর, মসলা এবং খেজুর আমদানিতে বিশেষ এই সুবিধা মিলবে।

গতকাল বুধবার (১২ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।

সাধারণভাবে শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি ছাড়া অন্য পণ্য দেরিতে পরিশোধের শর্তে আমদানি করা যায় না।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন রমজানে পণ্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বাকিতে এসব পণ্য আমদানির সুযোগ দেওয়া হলো। এই সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে বিদেশি সরবরাহকারীর কাছে ঐ পর্যন্ত বাকিতে পণ্য আমদানি করা যাবে। এ বিষয়ে অন্যান্য নির্দেশনা বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংক গত ১১ নভেম্বরের অপর এক নির্দেশনার মাধ্যমে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মোটর, মসলা এবং খেজুর আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।