অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ (ভিডিও)

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দোল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের দুর্ঘটনাস্থলের ভিডিও প্রকাশিত হয়েছে। ড্রোনে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করেছেন আল-জাজিরার সাংবাদিক আলি হাশেম।

আজ সোমবার (২০মে) প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি পিছনের অংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই।

রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও

একাধিক ইরানি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, রাইসি ও আমির আব্দোল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

রবিবার আজারবাইজান থেকে ইরান ফেরার পথে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

আল জাজিরার সাংবাদিক রেসুল সরদার বলেছেন, আমরা যখন হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখছি, তখন এই ধরনের দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আমরা দেখেছি হেলিকপ্টারের পুরো কেবিন সম্পূর্ণ পুড়ে গেছে।

ইরানি কর্তৃপক্ষ বলেছে, কিছু মৃতদেহ এতটাই পুড়েছে গেছে যে এগুলো শনাক্ত করার মতো অবস্থায় নেই। দুর্ঘটনাস্থলে কাদের মৃতদেহ রয়েছে তা শনাক্ত করা যায়নি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।