অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

রাওয়ালপিন্ডিতে দলের প্রয়োজনের সময় লিটনের চতুর্থ টেস্ট সেঞ্চুরি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ তৃতীয় দিন বুক চিতিয়ে লড়ে সেঞ্চুরি করলেন লিটন দাস। স্পিনার আবরার আহমেদের বলে বাউন্ডারি হাঁকিয়ে ১৭১ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। তার সেঞ্চুরিতে পাকিস্তানের প্রথম ইনিংসের (২৭৪) সঙ্গে ব্যবধান কমিয়ে আনছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় সফরকারী দলের সংগ্রহ ছিল ৭৬  ওভারশেষে ৮ উইকেটে ২৫৯ রান। বাংলাদেশ পিছিয়ে ছিল ১৫ রানে।

২৬ রানে ৬ উইকেট পতনের পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১৬৫ রানের দুর্দান্ত এক জুটি গড়ে স্থিতি আনেন লিটন দাস। মিরাজ ৭৮ রান করে খুররম শাহজাদের শিকার হলেও দলকে টানছিলেন লিটন।

এটা লিটনের চতুর্থ সেঞ্চুরি। এর আগে মিরপুরে ২০২২ সালে শ্রীলংকার বিপক্ষে ১৪১, চট্টগ্রামে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ১১৪ ও ক্রাইস্টচার্চে ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলেন তিনি।

উল্লেখ্য  এর আগে প্রথম টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।