রাজধানীর আড়তে ডিম বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা, অভিযানের ফলে। এই কারণেই বাজারে ডিমের সংকট তৈরির শঙ্কা তৈরি হয়েছে।
গতকাল সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ের আড়তে বেশিরভাগ ব্যবসায়ী ডিম বিক্রি না করায় ডিমের দাম আরো বেড়ে গেছে।
এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ডিম, আড়তদার, পাইকারি ব্যবসায়ী, খামারিদের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের পোল্ট্রি খাতের ব্যবসায়ীদের নিয়ে সভা ডেকেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমানত উল্লাহ বলেন, ‘ভোক্তা অধিদপ্তরের মিটিংয়ে বিষয়টি সুরাহা হলেই আমরা আবার ডিম বিক্রি শুরু করবো।’
ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করতে হলে তার চেয়ে কম দামে ডিম কিনতে হবে। কিন্তু আড়তদারদের তার চেয়ে বেশি দামে ডিম কিনতে হচ্ছে। যে কারণে বিক্রিও করতে হয় বেশি দামে। এই পরিস্থিতিতে ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিংয়ে এসে ব্যবসায়ীদের বাড়তি দাম নেওয়ার জন্য জরিমানা করছে।
এদিকে, ঢাকার খুচরা বাজারে প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিম ১৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে, যা দুই-তিনদিন আগেও ছিল ১৬৫ টাকার মধ্যে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।