গতকাল বুধবার (৩রা এপ্রিল) রাত সাড়ে ১১টায় দিকে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্ত্রধারী ডাকাতেরা হামলা চালিয়েছে। এতে দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, রাত সাড়ে ১১টার দিকে ৫০-৬০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে। তাদের বাধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মীদের ওপর হামলা করে।
নিরাপত্তাকর্মীদের চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে ডাকাতরা তাদের ওপরও হামলা করে। আত্মরক্ষার্থে আনসার সদস্যরা গুলি চালায়। এতে ডাকাতরা পিছু হটে। তাদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ জন আহত হয়েছেন।
উপ-মহাব্যবস্থাপক আরও জানান, তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর তিন জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।