অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

রাশিয়াকে সমর্থন করলেই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের পর ইউক্রেনের জোর যেন কয়েকগুণ বেড়ে গেছে।

যার দাপটে এবার শক্তিশালী চীনকেও অকপটে কড়া হুঁশিয়ারি দিল দেশটি। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীনকে সতর্ক করে বলেন, রাশিয়াকে সমর্থন করলেই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।

এছাড়া মলদোভাকে সার্বিক সহায়তা করবে বলেও জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। জার্মান দৈনিক পত্রিকা ডাই ওয়েল্টকে জেলেনস্কি জানান, যুদ্ধের গুরুত্বপূর্ণ দিক ছিল চীন রাশিয়াকে সমর্থন করছে না। বলেন, আমি চাই চীন আমাদের পাশে থাকুক। তবে এই মুহূর্তে আমি মনে করি না এটি সম্ভব।

চীন যদি রাশিয়ার সঙ্গে একত্রিত হয়, তাহলে বিশ্বযুদ্ধ হবে। আমি মনে করি যে চীনও সেই ব্যাপারে অবগত আছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।