শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের রূপালী ব্যাংক পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ পয়সা।
ব্যাংকটির চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) ইপিএস হয়েছে ১.০২ টাকা । আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৮৮ টাকা ।
৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৫.৮৪ টাকা ।