শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মাসিটিক্যালস খাতের কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি (RECKITBEN) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৫ – জুন ২৫) ও (জানুয়ারি২৫ – জুন২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ২৯ ই জুলাই ২০২৫ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৫ –জুন ২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( Eps) হয়েছে ২৯.৭১ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ( Eps) ছিল ৩০.১২ টাকা।
অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৫ – জুন ২৫) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( Eps )হয়েছে ৬২.১৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ( Eps) হয়েছিল ৬২.২২ টাকা।