অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

রোজায় বাজার সহনীয় রাখতে ৪ পণ্যের শুল্ক কমানোর নির্দেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল সোমবার (২৯শে জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আসন্ন পবিত্র রমজানে বাজারের দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, খেজুর, চিনি ও চালের আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, রমজানে যে পণ্যগুলোর দরকার হয়, বিশেষ করে খেজুর, ভোজ্যতেল, চিনি ও চাল– এই চার পণ্যের শুল্কহার কমানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে। শুল্ক কী পরিমাণ কমানো হবে সেটি এনবিআর হিসাব করে দেখবে, যাতে দ্রব্যমূল্যের চাপ মানুষের ওপর কম থাকে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, বাজারে যেন সরবরাহ ও চাহিদার ক্ষেত্রে কোনো ঘাটতি না থাকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় এখন এলসি খোলার হার অনেক বেশি জানিয়ে তিনি বলেন, খাদ্য মজুত অনেক বেশি আছে, এসব তথ্য বৈঠকে উপস্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, সরবরাহে যেন কোনো ঘাটতি না হয় সে ব্যাপারে সমন্বিতভাবে নজরদারি করতে হবে। মন্ত্রীদের বক্তব্যে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলাদেশের রিজার্ভ সংকট সমাধানে সহায়তায় আগ্রহী চীন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম ইস্যুতে অভিযান প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলা প্রশাসকরা জানাচ্ছেন, প্রয়োজনে সাজা, জরিমানা ও জেল দেওয়া হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে এলসির সমস্যা নেই। মন্ত্রীরা মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমন্বিতভাবে কাজ করছেন। বেশ কিছু পণ্যের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। মজুতদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে।

শিগগিরই ডলার সমস্যার সমাধান হবে: সালমান এফ রহমান

সচিব জানান, গত বছরের এই সময়ে ৩৭ হাজার ১০৭ টন খেজুর আমদানির এলসি খোলা হয়েছিল, এবার এখন পর্যন্ত ৪৪ হাজার ৭৩৪ টনের এলসি খোলা আছে। গত বছর এই সময় ৯৭ হাজার ২৮৭ টন অপরিশোধিত সয়াবিন তেল আমদানির এলসি করা ছিল। এবার ১ লাখ ২৫ হাজার ৩৭৪ টনের এলসি করা আছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে ডলারের সংকট আছে এটা এই পরিসংখ্যান প্রমাণ দেয় না। গত বছর এই সময় ৩ লাখ ৩৮ হাজার ৮৭০ টন অপরিশোধিত চিনির এলসি খোলা হয়েছিল। এবার ৩ লাখ ৮৭ হাজার ১৩৮ টন চিনি আমদানির এলসি করা আছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।