সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১লা মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাক্সফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এ তথ্য জানান।
বর্তামনে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম রয়েছে ১৭৩ টাকা, আগামী এক মার্চ থেকে তা ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেল ১০ টাকা কমিয়ে ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আমদানি শুল্ক কমায় আগামী সপ্তাহের মধ্যে দেশের বাজারে ভোজ্যতেল ও চিনির নতুন দাম নির্ধারণ করা হবে।
আরও পড়ুন…
সয়াবিন তেলের দাম গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন, প্রভাব নেই দেশে
তেল-চিনির মূল্য নির্ধারণ প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘তেল এবং চিনির মূল্য আমাদের ট্যারিফ কমিশন নির্ধারণ করে দেয়। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমদানিকারক এবং উৎপাদকদের সঙ্গে বসে যৌক্তিক পর্যায়ে নতুন শুল্কের প্রভাব অনুযায়ী দাম নির্ধারণ করে দেব। রমজান উপলক্ষে সেই দামেই বাজারে বিক্রি হবে।’
পরে ১৮ ফেব্রুয়ারি জাতীয় টাস্কফোর্সের বৈঠকে তেলের দাম পুনর্নির্ধারণ করা হবে জানিয়ে আহসানুল ইসলাম বলেন, বাকি পণ্যগুলোর ইন্ডিকেটিভ (নির্দেশক) মূল্য, সেটিও ২০শে ফেব্রুয়ারি জাতীয় টাস্কফোর্সের যে বৈঠক আছে, সেই কমিটিতে বসে পুনর্নির্ধারণ করা হবে।
আরও পড়ুন…
রমজান উপলক্ষে আমদানি শুল্কছাড়ের সুবিধা পেয়েছে কিছু পণ্য
তিনি জানান, ‘আমাদের সবকিছু রমজানকে কেন্দ্র করে। রমজান শুরু হবে ১১ই মার্চ। বাকি সময়টা আমাদের প্রস্তুতির জন্য। আমরা চেষ্টা করব বৈঠকে একটা দামও নির্ধারণ করতে। যে তারিখে কারখানা থেকে তেল বের হবে, সেই তেলের বোতলে নতুন মূল্য মার্ক করা থাকবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।