অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

লভ্যাংশ ও ইপিএস সংক্রান্ত খবর গুলি কোম্পানির ওয়েবসাইটে দ্রুত প্রকাশ করা হোক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বেশ কিছুদিন যাবৎ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলির বেশিরভাগই লভ্যাংশ ও ইপিএস ঘোষণা হবার পরে কোম্পানিগুলির ওয়েবসাইটে নিউজ প্রকাশ করছেনা।নিয়ম অনুযায়ী প্রাইজ সেন্সিটিভ যে কোন তথ্য আসলে কোম্পানিগুলি প্রথমে বিএসইসি,ডিএসই ও সিএসইতে তথ্য পাঠাবে ,তারপর যে কোন ২ টি দৈনিক পেপারে সংবাদ দিবে পাশাপাশি তাদের ওয়েব সাইটে খবর টি প্রকাশ করবে।

যথাযথ করতৃপক্ষের এই বিষয়ে খেয়াল রাখা উচিৎ। লভ্যাংশ ও ইপিএস ঘোষণা হবার পরে ৫/৬ ঘন্টার মধ্যে, প্রতিটি কোম্পানিকে বাধ্য করা হোক, যেন তাদের লভ্যাংশ ও ইপিএস কেন্দ্রিক ঘোষণাটি তাদের ওয়েবসাইটে সহজ ভাবে দেয়া হয়। যাতে যে কেউ ওয়েব সাইটে ডুকলেই খবর টি দেখতে পারে।

আশ্চর্য জনক হলে সত্য যৎসামান্য কোম্পানি মিটিং হবার পরে তাদের ওয়েবসাইটে লভ্যাংশ বা প্রান্তিক ইপিএসের খবর আপডেট করে। যে কারণে একটি কোম্পানি কি ঘোষণা করল তা নিজের চোখে দেখতে পারেন না বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীগন বাধ্য হয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে খবর দেখতে। সেখানে আরও সমস্যাতে পরেন বিনিয়োগকারীগন। কেননা অনেক অনলাইন পোর্টালে ভুল ভাবে খবর উপস্থাপন হবার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অবস্থা এমন কোম্পানিগুলি লভ্যাংশ  ও ইপিএস ঘোষণা সংক্রান্ত খবর গুলি  তাদের ওয়েব সাইটে প্রকাশ করার প্রয়োজনবোধ করেননা।

সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওয়েবসাইটে প্রাইজ সেন্সিটিভ খবর সহ অন্য যে কোন বিষয় আপডেট রাখা সহ নানাবিধ সমস্যা নিয়ে কাজ করার জন্যে অনুরোধ করেছে সাধারণ বিনিয়োগকারীরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।