পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস লিমিটেড (APEXSPINN) জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এররেগুলেশন ১৯(১) অনুসারে, আগামি ৩রা অক্টোবর বেলা ৩ টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩০ শে জুন ২০২৩, সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে। পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য, গতবছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ২০ নগদ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।