পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রষায়ন খাতের কোম্পানি এডভেন্ট ফার্মা লিমিটেড (ADVENT) নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানিটি জানিয়েছে যে তারা ২ শতাংশ নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক একাউন্টে বিতরণ করেছে। কোম্পানিটি ৩১ শে ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত বছরের জন্যে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
জুন মাসে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে চলে যাবে এমন নিউজ প্রকাশ হয়েছিল একটি অনলাইন পেপারে, মূলত লভ্যাংশ ঘোষণা করে বিনিয়োগকারীদের যথাসময়ে বিতরন করতে না পারার, কারণে জেড ক্যাটাগরিতে যাবে এমন খবরে শেয়ারটি তখন পতন তালিকায় চলে এসেছিল।
লভ্যাংশ বিতরণ সম্পন্ন করাতে এডভেন্ট ফার্মার বিনিয়োগকারীরা স্বস্তিতে, জেড ক্যাটাগরিতে যাওয়ার গুজব থেকে রক্ষা পেল শেয়ার হোল্ডারা।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে এমন খবর প্রকাশিত হবার পরেও, যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।