শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেডের (BDTHAIFOOD) ১ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানিটি জানিয়েছে যে, ৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখ পর্যন্ত অর্ধবার্ষিক হিসাবের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের ১ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে, এমন খবর প্রকাশিত হবার পরে যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।