দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের জায়ান্ট কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড (LHBL) স্পট মার্কেটে যাচ্ছে।
কোম্পানি জানিয়েছে যে, আজ ২০শে মার্চ স্পট মার্কেটে লেনদেন শুরু হবে, চলবে ২১ শে মার্চ পর্যন্ত। আগামি ২৪শে মার্চ( রবিবার) কোম্পানিটির রেকর্ড ডেট।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৫.১২ টাকা, যা আগের বছর আয় ৩.৮৩ টাকা ছিল। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে হয়েছে ৬.৮৩ টাকা, যা আগের বছরে ছিল ৫.৭৬ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৯.১৪ টাকা, যা আগের বছরে ছিল ১৫.২৫ টাকা।

আগামী ১৪ই মে ২০২৪, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গতবছর কোম্পানি টি ৪৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।