শেয়ারবাজারে তালিকাভুক্ত লিনডে বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৪০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে। শেয়ার হোল্ডাররা শেয়ার প্রতি ৪০ টাকা লভ্যাংশ পাবেন।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গতবছরের ৪ সেপ্টেম্বর লিন্ডে বিডির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ৪১০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। চূড়ান্ত লভ্যাংশ নিয়ে কোম্পানিটি মোট ৪৫০০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) করেছে ৪২১.৯৪ টাকা। এ সময়ে মূল ব্যবসা থেকে শেয়ার প্রতি আয় হয়েছে ২৪.৯২ টাকা, যা আগের বছর ১৫.০২ টাকা ।
গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২৯.৩৪ টাকা।
আগামী ২৯ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।
আগামী রবিবার কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ ঐ দিন কোম্পানিটির দাম যা খুশি তা বাড়তে বা কমতে পারবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।