লোহিত সাগর রুট দিয়ে ডেনিশ শিপিং কোম্পানি মায়েরস্ক নিজেদের সব কনটেইনারবাহী জাহাজে আগামী ৪৮ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলার জেরে ঘোষণা।
বিশ্বের অন্যতম প্রধান কার্গো শিপার জানিয়েছে, ইয়েমেনের আল হোদেইদাহ থেকে ৫৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গত শনিবার (৩০শে ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় মায়েরস্ক হ্যাংজু জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তাই এ অঞ্চলের রুট দিয়ে সব ধরনের ট্রানজিট ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হবে।
মার্কিন হামলা লোহিত সাগরে হুতিদের ৩টি নৌকায়, নিহত ১০
তারা আরও জানিয়েছে, মায়েরস্ক হ্যাংজুর ক্রুরা নিরাপদে রয়েছেন। জাহাজটিতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। তাই কনটেইনারবাহী জাহাজটি ভালো অবস্থানে থাকায় এটি পোর্ট সুয়েজের উত্তর দিয়ে যাত্রা আবারও শুরু করে।
ইসরাইল-হামাস সংঘাত শুরুর পর থেকে এই রুটে হামাস ও ফিলিস্তিনি জনগণকে সমর্থনকারী ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলা আরও বেড়েছে। সর্বশেষ মায়েরস্কেই ওই কনটেইনারবাহী জাহাজে আক্রমণ চালানো হয়।
ইয়েমেন উপকূলে বাণিজ্যিক ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা
হুতি বিদ্রোহীদের আক্রমণগুলোর কারণে বিশ্ব বাণিজ্য ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। বড় বড় শিপিং কোম্পানি সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকার সুদূর দক্ষিণ প্রান্তে অবস্থিত কেপ অব গুড হোপ রুট দিয়ে তাদের জাহাজ ঘুরিয়ে পরিবহন করতে হচ্ছে। ফলে বাড়ছে কয়েক সপ্তাহের ট্রানজিট সময় এবং খরচ।
সুয়েজ খাল দিয়েই বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। এটি এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহনে একটি গুরুত্বপূর্ণ রুট। আর সুয়েজ খালের প্রবেশপথ হচ্ছে লোহিত সাগর।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।