অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

শনির দশা কাটিয়ে শুক্রবার মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’, তবে কিন্তু আছে!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রায় চার বছর ধরে ঝুলে আছে শনিবার বিকেল। বহু আবেদন, প্রতিবাদ হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সেন্সর ছাড়পত্র মেলেনি। বারবার আশার প্রদীপ জ্বলে উঠলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। ফলে ‘শনিবার বিকেল’ দেখার আশা প্রায় ছেড়েই দিয়েছে দর্শক। আবার ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেছেন।

হঠাৎ গতকাল বুধবার (২২শে নভেম্বর) খবর এলো ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে। তাও আবার এক দিন পরই। অর্থাৎ এই শুক্রবারেই (২৪শে নভেম্বর) দর্শকের সামনে আসছে ছবিটি। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্মেও। সেটাও আবার ভারতের; যেটার নাম সনি লিভ।

ইতোমধ্যে প্ল্যাটফর্মটি থেকে ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে মুক্তির বার্তা। নির্মাতা ফারুকীও সরব হলেন। বললেন, “শনিবার বিকেল’ ওটিটিতে আসছে, ফাইনালি। ২৪শে নভেম্বর, সনি লিভে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনও দেশ থেকে দেখা যাবে!”

ফারুকীর মন্তব্য থেকে স্পষ্ট, বাংলাদেশের দর্শক ছবিটি সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন না। যদিও প্রযুক্তির এই সময়ে বিভিন্ন কায়দায় কিছু মানুষ দেখতে পাবে। তবে সেটাকে অফিসিয়াল বলা যাবে না মোটেও। ‘শনিবার বিকেল’ ট্রেলার

এদিকে আগামী ৩০শে নভেম্বর দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ফারুকী নির্মিত ও অভিনীত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। ফলে দুই সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ততা বেড়ে গেছে তার। দর্শকের উদ্দেশে বললেন, ‘দুইটা সম্পূর্ণ দুই রকম অভিজ্ঞতা হবে আশা করি। দুইটা ছবিই দেখবেন, কথা বলবেন, এই কামনায়। এই দুইটা ছবির পর আরও কিছু আসবে, সেটাও দ্রুত। এবং সেগুলা এই দুইটা থেকেও আলাদাই হবে ইনশাআল্লাহ। আসলে ছয়টা বছর তো আমার সিনেমা মানুষের কাছে যায় নাই। ফলে এক সাথে অনেক কিছু এখন আসবে, অনেক রকম আসবে! গুস্তাখি মাফ করবেন।’

ফেরা যাক ‘শনিবার বিকেল’ প্রসঙ্গে। দেশে এর মুক্তি নিয়ে একপ্রকার নাটকীয়তাই চলছে বলে মনে করেন সিনেমা অঙ্গনের মানুষেরা। কেননা গত মার্চে ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে। বিভিন্ন উৎসবেও ছবিটি প্রদর্শিত হয়েছে। অথচ দেশের প্রেক্ষাগৃহেই শুধু উঠতে পারছে না। এ নিয়ে একাধিকবার সরকারি মহলে বৈঠক হয়েছে, কিন্তু ‘শনিবার বিকেল’র ভাগ্য বদলায়নি।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। এতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, নাদের চৌধুরী, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। ছবিটির শুটিং কেবল এক শটে ধারণ করা হয়েছে। এটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।