পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের (SHAHAJABANK) অন্যতম পৃষ্ঠপোষক পরিচালক জনাব আক্কাস উদ্দিন মোল্লা তার কাছে থাকা ৪,৪০,০৭,১২৪ শেয়ারের মধ্যে ২,১৭,০০,০০০ টি শেয়ার বাজার মূল্যে বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি জানিয়েছেন যে , চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে (ব্লক মার্কেটে) আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি সম্পন্ন করবেন, তিনি আরো জানিয়েছেন যে গত ২২ জুন ২০২৩ থেকে শুরু তিনি বিক্রি শুরু করেছেন।