অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

শুরুতে আশা জাগিয়ে দিন শেষে উভয় বাজার নেতিবাচক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ মঙ্গলবার (২৮ মে) উভয় স্টক এক্সচেঞ্জে সূচক শুরুতে আশা জাগিয়ে দিনশেষে নেতিবাচক ধারাতে শেষ হয়েছে। তবে সূচক ও লেনদেন ডিএসইতে কমলেও সিএসইতে লেনদেন বেড়েছে রেকর্ড পরিমাণ।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক সূচক শুরুতে ইতিবাচক ধারাতে শুরু হলেও দিনশেষে সূচক ও লেনদেন নেতিবাচক ধারাতে শেষ হয়ছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪০.৭২ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৫০৬.১১ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৬৫.৮৯ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আজ লেনদেনে  মূল সূচক ডিএসইএক্স সূচক ৩১.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৭৮.৮৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.৬৩ পয়েন্ট কমে  অবস্থান করছে ১১৫২.৫৫ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১৩.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে  ১৮৮৬.৭২ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৪৪০.৭২ কোটি টাকার কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৯২  টির, দাম কমেছে ২৬৫ টি এবং দাম অপরিবর্তিত ছিল ৩৭ টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমলেও লেনদেন লেনদেন বেড়েছে রেকর্ড পরিমাণ। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭২.৩৬ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৫২৪০.৩৫ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ১৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৭৫.৪৬ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৯৪ কোটি ৫৪ লাখ টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসইতে মোট ২৪৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৯ টির, কমেছে ১৩৩ টির এবং অপরিবর্তিত ছিল ৩১ টি কোম্পানির।

ব্লক মার্কেট

আজ ডিএসইর মোট লেনদেন ৪৪০.৭২ কোটি টাকা, ব্লক মার্কেটের লেনদেন ৪১.৩৪ কোটি টাকা। সে হিসাবে আজকের মূল মার্কেটের লেনদেন হয়েছে ৩৯৯.৩৮ কোটি টাকা। যা গতকাল ছিল ৪৫৬.৫৭ কোটি টাকার। সে হিসাবে আজ মূল মার্কেটে গতকালের চেয়ে ৫৭.১৯ কোটি টাকার কম লেনদেন হয়েছে।

আজ দিনের শুরুতে উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে আশা জাগিয়ে দিনশেষে নেতিবাচক ধারাতে বাজার শেষ হবার কারণে বিনিয়োগকারীদের দারুণ হতাশায় পরতে দেখা গেল। শুরুতে আশা জাগিয়ে দিন শেষে উভয় বাজার নেতিবাচক ধারাতে চলে যাওয়ায় বিনিয়োগকারীরা হতাশ হয়ে পরেছেন। গতকাল সূচক ৫৯ পয়েন্ট বাড়াতে শেয়ারের দাম যা বেড়েছিল, আজকে সূচক ৩১ কমাতে তার চেয়ে বেশি দাম কমে গিয়েছে বেশির ভাগ শেয়ারের।

গতকাল বাজার ভাল যাবার কারণে আজ দিনের শুরুতে অনেক বিনিয়োগকারী নিটিং এর উদ্দেশ্যে শেয়ার কিনে দিন শেষে লস করে আশাহত হতে দেখা গেল।

আজ ৮/৯ জন বিনিয়োগকারীর সাথে আলাপ করে জানা গেল তাদের মধ্যে ৫ জনই আজ নিটিং করতে গিয়ে লসের সম্মুক্ষিন হয়েছেন। আজকের বাজারের চিত্র দেখে সহজেই অনুমান করা যায় বহু শেয়ার আজ ট্রেডিং থাকা বিনিয়োগকারীদের এডজাস্ট চাপে পরেছিল।

লেনদেন শেষে এই বিষয়টি নিয়ে বাজারের একজন অভিজ্ঞ বিনিয়োগকারীর সাথে আলাপকালে তিনি জানান বাজার স্থিতিশীল না থাকলে কখনোই নিটিং করা ঠিক নয়, যদি না হাতে এডজাস্ট দেয়ার মতো ফ্রি টাকা না থাকে। তিনি বলেন বাজারে ইন্সটিটিউট লেভেলের বিওতেও ইদানীং এই নিটিং চলছে, যারা ফলশ্রতিতে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।