অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

শেখ হাসিনা আজ শুক্রবার আ.লীগের মনোনয়ন ফরম নেবেন ,বাকিরা শনিবার থেকে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ শুক্রবার (১৭ নভেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী শেখ হাসিনা। আজজুমার নামাজের পরে বিকাল ৩টায় তিনি মনোনয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন।পরে শনিবার থেকে অন্য নেতারা ফরম সংগ্রহ করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিতএক বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে শনিবার থেকে।

প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে তেজগাঁওয়ে অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয়েনির্বাচন পরিচালনা কমিটির সভায় অংশ নেবেন। সেই সভা থেকেই তিনি ভার্চুয়ালিমনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন, যে কার্যক্রম চলবে মূলত বঙ্গবন্ধুঅ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে।

প্রধানমন্ত্রী নিজের জন্য মনোনয়ন ফরম শুক্রবারই কিনবেন। তিনি মোবাইল ব্যাংকিংয়েরমাধ্যমে ফরমের মূল্য পরিশোধ করবেন।

সারা দেশের বাকি মনোনয়ন প্রত্যাশীরা শনিবার থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয়কার্যালয় থেকে ফরম কিনতে পারবেন। 

জানা গেছে, ১৮ নভেম্বর শনিবার থেকে ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টাথেকে বিকেল ৪টা, দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ জমা প্রদান করা যাবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।