অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেয়া যায়, বিবেচনায় সরকার: অর্থ উপদেষ্টা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেয়া যায় এই বিষয়টি বিবেচনায় রয়েছে সরকারের এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি আরও জানান, বাজারে নতুন কোম্পানি আনার চেষ্টা চলছে। কারসাজি বন্ধেও কাজ করছে সরকার।

কলকারখানা বন্ধ থাকার পরও শেয়ারবাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানোর সমালোচনা করেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আর্থিকখাতে সরকার এমন সংষ্কার করতে চায়, যাতে করে পরবর্তীতে অর্থ পাচার, টাকা চুরি, ব্যাংকের টাকা তসরুফ করতে ভয় পায় ।

দেশে কয়েকটি ব্যাংকের অবস্থা খারাপ হলেও ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে বলেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

কোন ব্যাংক বন্ধ করা হবে না উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, গ্রাহকদের আমানত সুরক্ষার উদ্যোগ নিচ্ছে সরকার।

আর্থিক খাতের চ্যালেঞ্জ খুব ভয়াবহ। বিগত সরকারের আমলে ব্যাংক, পুঁজিবাজারসহ আর্থিক খাতে ব্যাপক অনিয়ম- দুর্নীতি হয়েছে। সেগুলো সংশোধনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।