অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

শেয়ার বাজারকে সহায়তা দিতে আইসিবি সিকিউরিটিজকে বিশেষ সুবিধা দিল বিএসইসি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারের টানা পতন হওয়ায় বাজারকে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে আইসিবি সিকিউরিটজ লিমিটেডকে শেয়ার লেনদেনে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এ সুবিধা আগামীকাল মঙ্গলবার (২১ মে) কার্যকর হবে।

আজ সোমবার (২০ মে) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আলোচিত বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

বিএসইসির নতুন নির্দেশনা অনুসারে, কাল থেকে শেয়ার লেনদেনের ক্ষেত্রে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড ৫০ কোটি টাকার নন-মার্জিন লিমিট পাবে। অর্থাৎ ওই লেনদেনের বিপরীতে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে না। বর্তমানে অন্যান্য ব্রোকার হাউজের মত আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের ও নন-মার্জিন পরিমাণ ১০ কোটি টাকা।

তবে নন-মার্জিন লিমিটের পরিমাণ বাড়লেও এর বিপরীতে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড অথবা এর প্যারেন্ট কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে গ্যারান্টি দিতে হবে।

শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনায় বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।