অর্থ লিপি

৪ এপ্রিল ২০২৬ শনিবার ২১ চৈত্র ১৪৩২

শেয়ার বাজারসহ দেশের অর্থ-বাণিজ্য টানা বড় ছুটিতে যাচ্ছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে দেশের শেয়ার বাজার টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (২৮ মার্চ) ইদের আগে শেষ কার্যদিবস, এর পরদিন সাপ্তাহিক ছুটি শুক্রবার ধরে টানা ছুটিতে যাছে দেশের উভয় শেয়ার বাজার।

আগামী  ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত দেশের উভয় শেয়ার বন্ধ থাকার পরে, আগামী ৬ এপ্রিল (রবিবার) দেশের উভয় শেয়ার বাজারে পুনরায় পূর্বের নিয়মে লেনদেন শুরু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে এই তথ্য জানা গেছে।

এর আগে, ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটির ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ও সকল সরকারী কমপ্লায়েন্স মান্য করা প্রতিষ্ঠানগুলো। বন্ধ থাকবে দেশের ব্যাংক ও প্রায় সকল আর্থিক খাতের প্রতিষ্ঠান, যে কারণে ছুটিতে যাচ্ছে দেশের অর্থনীতিও একটা চালিকা শক্তিও।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কাগজপত্রে ২৯ মার্চ শুরু হচ্ছে ঈদের ছুটি। কিন্তু ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে এই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।

আগের ঘোষণা অনুযায়ী, ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার। এর পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ার কারণে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা।

অবশ্য এই ইদের ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ (বুধবার) মহান স্বাধীনতা দিবসের জাতীয় ছুটি থাকছে দেশে জুড়ে। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা থাকবে, এর পরই লাগাতার ছুটি দেশে ইদ উৎসব কেন্দ্র করে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।