শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের ক্লাব গল গ্ল্যাডিয়েটর্সে নাম লেখালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সাকিবসহ আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম টুর্নামেন্টটির ড্রাফটে তোলা হয়। তবে এখন পর্যন্ত শুধু সাকিব যে চুক্তি করেছেন লঙ্কান প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে তা নিশ্চিত হওয়া গিয়েছে।
আগামী মাসের ১১ তারিখে নিলাম শুরু হলেও তার আগেই দলগুলো সুযোগ পাবে খেলোয়াড় বাছাই করার। সে বাছাইয়েই সাকিবকে দলে ভিড়িয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। ৫ দল নিয়ে অনুষ্ঠিত হবে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএলে)।
এদিকে প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার সাইন করেছেন ঝাফনা কিংস দলে। শুধু তাই নয়, কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।