অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

সংগীত কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ দেশের প্রখ্যাত গীতিকবি চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের দিনে তিনি মারা যান।

তার মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে পরিবার বেশ কিছু উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তার কন্যা সংগতিশিল্পী দিঠি আনোয়ার।

তিনি জানান, আজ রাজধানীর বারিধারা, গুলশান, বনানীর বিভিন্ন এতিমখানায় এতিম শিশুদের খাওয়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত অটিস্টিক সেন্টারেও প্রতিবন্ধীদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন। বাদ মাগরিব বারিধারা মসজিদে মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করা হয়েছে। এরপর রাতে পরিবারের সদস্য আত্মীয়স্বজনরা ঘরোয়াভাবে গাজী মাজহারুল আনোয়ারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি তাকে নিয়ে স্মৃতিচারণ করবেন।

প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, আমার আব্বুকে সবাই ভালোবাসেন, এটা নিজের চোখে দেখতে পেতাম। কত চেনাঅচেনা মানুষও তার সান্নিধ্য পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। মৃত্যুর পর তার প্রতি মানুষের অসীম ভালোবাসা দেখে সন্তান হিসাবে আমাকে তা আরও গর্বিত করেছে।

আজ আব্বুর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার জন্য দোয়া চাই সবার কাছে। আমরাও যেন তার দেখানো পথে চলতে পারি। এদিকে চ্যানেল আইতে আজ সকালে গান দিয়ে শুরু অনুষ্ঠানে বাবার লেখা গান পরিবেশন করবেন দিঠি।

১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। ছোটবেলা থেকেই লেখালেখির চর্চা ছিল তার। ১৯৬৪ সালে শুরু করেন বেতারে গান লেখা। বাংলাদেশ টেলিভিশনের সূচনালগ্ন থেকেই তিনি গান ও নাটক রচনা করেছেন। এছাড়া সিনেমার গল্প, চিত্রনাট্য লেখা কিংবা পরিচালনা সবেতেই নিজের মুনশিয়ানার ছাপ রেখে গেছেন তিনি।

বাংলা গানের ইতিহাসে সবচেয়ে সফল গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। তার লেখা কালজয়ী গানের মধ্যে রয়েছে ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘আছেন আমার মোক্তার’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ইশারায় শিষ দিয়ে’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘নীল আকাশের নিচে আমি’, ‘সুরের ভুবনে আমি আজও পথচারী’, ‘সবাইতো ভালোবাসা চায়’ ইত্যাদি।

গাজী মাজহারুল আনোয়ার জীবদ্দশায় ৪১টি সিনেমা নির্মাণ করেছিলেন। এর মধ্যে রয়েছে ‘নান্টু ঘটক’, ‘স্বাধীন’, ‘পরাধীন’, ‘রাগী’, ‘আর্তনাদ’, ‘লাল দরিয়া’, ‘এই যে দুনিয়া’ ইত্যাদি।

এক জীবনে প্রায় সব অর্জন নিজের করে নিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ২০২১ সালে। তারও আগে পেয়েছেন একুশে পদক। এছাড়া পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।